ঝিনাইদহে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ-
‘তামাক করে হৃৎপিন্ডের ক্ষয়, স্বাস্থ্য কে ভালবাসি, তামাককে নয়’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আকতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকারক দিন তুলে ধরার পাশাপাশি তামাক পরিহারের জন্য সকলকে আহবান জানান।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 