News Bangla 24 BD | টঙ্গীতে সাংবাদিকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

টঙ্গীতে সাংবাদিকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


টঙ্গীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক দুইদিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল মিলনায়তনে সাংবাদিকদের শিশু ও নারী উন্নয়ন বিষয়ক তথ্য সংগ্রহ করা, সাংবাদিকদের শিশু ও নারী বিষয়ক রিপোটিং ও ফিচার লেখায় উদ্বুদ্ধ করা, সাংবাদিকদের শিশু ও নারী বিষয়ে তথ্য সম্পৃক্ত করা ও রিপোর্টের সংখ্যা বৃদ্ধি করাল লক্ষ্যে গাজীপুরে বিভিন্ন থানায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩২জন সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ক প্রভাষক তাহমিনা হক, জগন্নাত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক এম এ কাশেম রানা প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুরে কর্মরত বিভিন্ন থানার ৩২জন সাংবাদিককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামীকাল রোববার সংবাদপত্র শিশু ও নারী বিষয়ক রিপোর্টে ভাষা, শব্দ ও ছবি ব্যবহারে সতর্কতা, বক্তব্য উপস্থাপন ও প্রশ্নউত্তোর পর্ব, শিশু ও নারী নির্যাতন সংক্রান্ত বিচারের ফলোআপ রিপোর্ট, মুক্ত আলোচনা, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা, নারী ও শিশু অধিকার বিষয়ে রিপোটিং, হাতে কলমে লেখা, আলোচনা, সাংবাদিকতার নীতিমালা হাতে কলমে লেখা উপস্থাপনা, নারী ও শিশু বিষয়খ সাংবাদিকতার তথ্য সহায়তা মূল বক্তব্য, প্রশিক্ষণ মূল্যায়ন, সমাপনী ও সনদ বিতরণের মাধ্যমে সমাপ্ত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ