News Bangla 24 BD | গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত


বাংলাদেশ প্রেস ইন্সটিউট আয়োজিত “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের দুইদিন ব্যাপী ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ’ সমাপ্ত হয়েছে। গাজীপুরে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের ৩২জন সাংবাদিক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। রোববার গাজীপুর সিটি কর্পোরেশন’র টঙ্গী অঞ্চল মিলনায়তনে ১জুন থেকে ২জুন পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ মোঃ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারিদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
দুইদিনব্যাপী এ কর্মশালায় নারী ও শিশু উন্নয়নে সাংবাদিকদের রিপোটিংয়ের বিভিন্ন কলাকৌশলের দিক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাপনি দিনে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী আঞ্চলিক জোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ কাশেম রানা, সাংবাদিক ইউনিয়নের কাপাসিয়া ইউনিট প্রধান মোঃ নুরুল আমিন সিকদার ও কালীগঞ্জের মাহফুজা আক্তার মণি প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ