স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর মিলগেট এলাকায় প্রকাশ্য দিবালোকে শনিবার ইফতারির পূর্ব মূহুর্তে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা চেরাগআলী মার্কেটের শ্রাবণী জুয়েলার্সের মালিক আতিকুর রহমানকে বেদম মারধর করে স্বর্ণাংলকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এঘটনায় তুষার নামে এক ছিনতাইকারীকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। শ্রাবণী জুয়েলার্সের মালিক আতিকুর রহমান জানান, বিকেলে টঙ্গীর বাজার কারখানা থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে সুপ্রভাত গাড়ীতে করে চেরাগআলী মার্কেটের দোকানে যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়িটি বিকেল ৬টার দিকে স্থানীয় মিলগেট এলাকায় পৌছলে ৮-১০জন ছিনতাইকারী কোন কিছু বুঝে উঠার আগেই তাকে পকেটমার বলে মারধর শুরু করে। পরে তাকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে লোহার রড দিয়ে এলোপাথারি বেদরক পেটাতে থাকে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তার কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তিনি এক ছিনতাইকারীকে ঝাপটে ধরে আটকে রাখলে এলাকার লোকমান নামে এক লোক এসে ওই ছিনতাইকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। ঘটনাটি টঙ্গী থানা পুলিশকে জানালে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন মিলগেট এলাকায় অভিযান চালিয়ে তুষার নামে এক ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 