নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলমকে ভোট দিয়ে নির্বাচিত করা প্রয়োজন —- জাহাঙ্গীর কবির নানক
টঙ্গী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, গাজীপুর হলো দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে খ্যাত। বিগত পাঁচ বছর বর্তমান সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে।
গাজীপুর সিটি করপোরেশনের কেন উন্নয়ন হয়নি ? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি থেকে যে মানুষটি নির্বাচিত হয়েছিল তিনি ও তার দল গাজীপুর সিটি করপোরেশন অফিসকে সরকার উৎখাতের ষড়যন্ত্রের লীলাভূমিতে পরিণত করেছিল। তিনি আরও বলেন, তাদের উদ্দেশ্য গাজীপুরের উন্নয়ন ছিল না, তাদের উদ্দেশ্য ছিল সরকারকে উৎখাত ও বিব্রতকর অবস্থায় ফেলা। আর সরকারকে বিব্রত করতে গিয়ে গাজীপুরের মানুষ হয়েছে বঞ্চিত, অবহেলিত ও নিগৃহীত।
তিনি গাজীপুরবাসীকে উদ্দেশ্য করে বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনে আমরা পরাজিত হবার পর বিএনপি সিটি করপোরেশনটি দখল করায় এটি একটি অসুস্থ ও রুগ্ন অবস্থায় পড়ে আছে। রুগ্ন ও অসুস্থ গাজীপুরকে যদি সুস্থ ও সবল করতে চান তাহলে জাহাঙ্গীর আলমকে নৌকা প্রতীকে ভোট দিন।
রোববার দুপুরে টঙ্গীর চেরাগআলীস্থ কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষক পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের শিক্ষক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনিবার্হী সদস্য ও গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ জাহান আলম সাজু। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, শ্রমিক নেতা অধ্যক্ষ জাহিদদ আল মামুন, মোস্তফা হুমায়ুন হিমু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আমরা বিশ্বাস করি যে গাজীপুরের মানুষ অত্যন্ত সচেতন। একাত্তরের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার আগেই এই গাজীপুরের মানুষ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষে সর্বপ্রথম গর্জে উঠেছিল। মুক্তিযুদ্ধে এই গাজীপুরের রয়েছে এক রক্তক্ষয়ী ইতিহাস।
তিনি বলেন, স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের সাথে যদি একটি মেলবন্ধন ও সেতুবন্ধন হিসেবে কাজ না করে তাহলে সেখানে উন্নয়ন হয় না। স্থানীয় সরকারের বাজেট দিয়ে কোন সিটি করপোরেশন বা পৌরসভার উন্নয়ন করা সম্ভব না। আর সেই উন্নয়ন করার জন্য প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন জাহাঙ্গীর আলমকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করা প্রয়োজন। জাহাঙ্গীর আলম নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রীর কাছ থেকে যা আদায় করতে পারবে তা অন্য কারো পক্ষে সম্ভব নয়।
তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করবেন বলে আপনাদের প্রতি আমাদের দৃঢ আস্থা ও বিশ্বাস রয়েছে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 