News Bangla 24 BD | ঝিনাইদহে জেলা লেডিসক্লাবের উদ্যোগে দুস্থ ও এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে জেলা লেডিসক্লাবের উদ্যোগে দুস্থ ও এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


জাহিদুর রহমান তারেক,ঝিনাইদহ জেলা প্রতিনিধি,
ঝিনাইদহ শহরের অসহায় দুস্থ ও হতদরিদ্র মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরের উন্মুক্ত মঞ্চে লেডিস ক্লাবের সভাপতি ও ডিসি পতিœ শ্যমলী রানী নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় লেডিসক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম, এডিসি পতিœ মিসেস রহিমা রহমান, শাহরিন আক্তার শান্তি, মিনা সেলিম, নমিতা ভৌমিক, হোসনে আরা, নুর নাহার কলি, আসমা পারভিন ও রাজিয়া সুলতানাসহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। লেডিসক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে দুই শাতাধীক পরিবারের মাঝে পোলাও চাল, চিনি, সেমাই, গুড়া দুধ, সয়াবিন তেল বিতরণ করা হয়। এ সময় দুইটি এতিমখানার মেয়ে ও ছেলেদের মাঝে ঈদের কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে অসহায় পরিবারগুলো এই ঈদ সামগ্রী পেয়ে অনেকটাই খুশি ও সন্তষ্ট হতে দেখা গেছে। সে সময় ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটের সাধারন সম্পাদক ও সিএনএন বাংলা টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ