বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল গণবি শাখার ঈদ বস্ত্র বিতরণ
নাজনিন ইসলাম নিশাত, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
সাভারের আড়া পাড়ায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান “ উন্মুক্ত পাঠশালা” তে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মজ্ঞলবার ( ৫জুন) বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল গণ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উন্মুক্ত পাঠশালায় “সবার জন্য ঈদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়।
এসময় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষক ডাঃ মাহফুজুর রহমান, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাধন, কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক সেলিম রেজা, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল গন বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মহসিন হোসেন সহ গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও অত্র এলাকার গণ-মান্য লোকজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল গন বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মহসিন হোসেন বলেন, “আমরা সকলের কল্যাণে কাজ করতে চাই এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, “উন্মুক্ত পাঠশালা” গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান।

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 