প্রচ্ছদ »
শিক্ষা
» গণ বিশ্ববিদ্যালয়ে ‘লাইব্রেরি সার্ভিস এবং ডিজিটাল ডাটাবেজ ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে ‘লাইব্রেরি সার্ভিস এবং ডিজিটাল ডাটাবেজ ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নাজনিন ইসলাম নিশাত গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অধীনে ‘লাইব্রেরি সার্ভিস এন্ড ডিজিটাল ডাটাবেইজ ম্যানেজমেন্ট’ এর উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জুন) আইকিউএসি’র সভাকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন।কর্মশালায় রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস এম জাবেদ আহমেদ। তিনি আধুনিক লাইব্রেরি সার্ভিস ও ডিজিটাল ডাটাবেইজ ম্যানেজমেন্ট এর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, প্রধান ও উপ লাইব্রেরিয়ানসহ প্রশাসনিক কর্মকর্তরা এতে অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজার রহমান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 