মদনের পল্লীতে ৭ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা আটক ১
মিজানুর রহমান লাক, মদন(নেত্রকোণা) ঃ মদন উপজেলার ০১ নং কাইটাইল ইউনিয়নের কেশজানী গ্রামের হারুণ মিয়ার মেয়ে সাইবা আক্তার (০৭) কে ধর্ষনের চেষ্টা করে। একই গ্রামের কাইয়ূম (৪০) এর বিরোদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
থানা ও এলাকা সূত্রে জানা যায় গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে হারুন মিয়ার প্রতিবেশি হলুদ মিয়া জঙ্গলে লটকন পেরে দেওয়ার প্রবঞ্চনা দিয়ে সাবিনা আক্তার (০৭) ও তার খেলার সাথী জান্নাতুল কে, কাইয়ূম নিয়ে যায়। কাইয়ুম তার দেওয়া প্রতিশ্রুতি মতে লটকন পেরে বাড়িতে পাটিয়ে দেয় জান্নাতুল কে, এবং সাবিনা কে বলে যে তোমাকে আরো অনেক লটকন দিব। তুমি থাক জান্নাতুল চলে যাক। ধর্ষকের কথামত সাবিনা থেকে যায় জঙ্গলে লটকন নিয়ে চলে যায় তার খেলার সাথী জান্নাতুল। পরক্ষণই শুরু হয় ধর্ষণের চেষ্টা। বাচ্চা মেয়েটি বাচার জন্য চেষ্ট করে যাচ্ছে, জানান দিচ্ছে যে সে বিপদ গামী। তার বান্ধবী জান্নাতুল বিষয়টি আঁছ করতে পেরে। সে আবারো ছুটে যায় তার খেলার সাথীর কাছে। সেখানে গিয়ে দেখে গামছা বিছিয়ে মেয়েটিকে ধষর্ণের চেষ্টা চালাচ্ছে। জান্নাতুল দৌড়ে গিয়ে সাবিনার মাকে জানালে তার মা সহ আশেপাশের লোকজন এসে সাবিনা কে উদ্ধার করে।
মদন থানা ওসি মো. শওখত আলী এ প্রতিনিধিকে জানান, অভিযোগ পেয়ে আসামী কে গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরোদ্ধে মামলা করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 