News Bangla 24 BD | ঝিনাইদহে যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে হেরোইনসহ আটক: ৪ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঝিনাইদহে যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে হেরোইনসহ আটক: ৪


জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ, ৬জুনঃ
ঝিনাইদহে যাত্রীবাহিবাসে তল্লাসী চালিয়ে হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আজ সকাল ১১টার দিকে শহরের আরাপপুরে যাত্রীবাহি গড়াই পরিবহন ৬০লক্ষ টাকা মুল্যমানের ৬’শ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের আরাপপুরে কুষ্টিয়া থেকে খুলনা গামী যাত্রীবাহি গড়াই পরিবহনে তল্লাসী চালানো হয়। এসময় ৪ মাদক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দায়েরপোল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আমিরুল ইসলাম (৪৫), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাট বাড়িয়া গ্রামের রুহুল আমীনের ছেলে জামাল আক্তার (৩৫), চাঁদপুর গ্রামের নিয়ামত মন্ডলের ছেলে লাল্টু মিয়া (৪০) ও কুষ্টিয়া শহরের জেলা রোড এলাকার নূর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক গাড়ীর ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মুল্য প্রায় ৬০ লক্ষ টাকা। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত হেরোইন খুলনার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানে সাথে ছিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ ইমদাদুল হক জানান, আরাপপুর বাস ষ্ট্যান্ডে গাড়ীর ভিতর থেকে তল¬াশী করে ৬শ’ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আটক ৪ জনকে ঝিনাইদহ সদর থানায় সোর্পদ করা হয়। এ ঘটনায় বাসটি আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ