ঝিনাইদহে ইয়াবাসহ এনজিও কর্মী আটক
ঝিনাইদহঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রাম থেকে আলমগীর হোসেন মন্ডল (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত আলমগীর হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি খোদদাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ৩’শ ৫২ পিচ ইয়াবাসহ আলমগীর হোসেনকে আটক করা হয়। সে একজন এনজিও কর্মী। তিনি দীর্ঘদিন যাবৎ তার এনজিও কর্মীর পরিচয়ের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল। এ ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 