News Bangla 24 BD | হরিণাকুন্ডুতে দ্বিতীয় শ্রেনীর ৬ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক! - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

হরিণাকুন্ডুতে দ্বিতীয় শ্রেনীর ৬ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক!


স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে সাড়ে ৬ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কাপাশহাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যায়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা রাতে কাপাশহাটিয়া গ্রামের পুর্ব পাড়ায়। ঘটনার পর ধর্ষক আসিফকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক আসিফ (১৫) কাপাশহাটি গ্রামের আইয়ুব হোসেনের ছেলে। হরিণাকুন্ডু থানার ওসি কাজী আইয়ূবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটি শুক্রবার বাড়ির পাশে খেলছিলো। এ সময় যুবক আসিব তাকে বাগান থেকে পাকা কাঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এবং ধর্ষন করে। বাড়ি এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার রাত ১১ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান, এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা না হলেও খবর পেয়ে এলাকায় এসআই জগদিশ ও এসআই সারোয়ারকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকাবাসি সুত্রে জানা গেছে, ধর্ষক আসিব একজন মাদকাসক্ত যুবক হিসেবে পরিচিত। সে নিয়মিত গাঁজা সেবন করে। এদিকে কেঁদে কেঁদে নির্যাতিতার মা জানান, শুক্রবার বিকেলে কাঠাল খাওয়ানোর লোভ দেখিয়ে ওই শিশুকে বাড়ি নিয়ে যায় আসিফ। পরে পাশের ঠাকুরবাড়ি বাশবাগানে নিয়ে চোখ বেধে শিশুটিকে নির্যাতন করে পালিয়ে যায়। শিশুটি বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়ছে রাতে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: অপুর্ব কুমার সাহা বলেন, রাতে ধর্ষণের কেস নিয়ে একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা করা হবে। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি বলেন, নির্যাতনের শিকার শিশুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা পেয়েছি। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ