News Bangla 24 BD | ঝিনাইদহের অনিয়মের অভিযোগে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে জরিমানা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহের অনিয়মের অভিযোগে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে জরিমানা


ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে অনিয়মের অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। রোববার সকালে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযান চালান। তিনি জানান, নারিকেলবাড়ীয়া বাজারে বাজার তদারকিমুলক অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসি ইফতার ও জিলাপি ফ্রিজে এবং কাচা মাংস রাখার অপরাধে মল্লিক হোটেলকে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ভাই ভাই ফার্মেসিকে ৫ হাজার, নাঈম ফার্মেসিকে ৫ হাজার এবং ওজনে কম দেওয়ার অপরাধে ইমরান স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাস ও নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ