News Bangla 24 BD | দৈনিক মুক্ত বলাকা’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

দৈনিক মুক্ত বলাকা’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


দৈনিক মুক্ত বলাকা পত্রিকার ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল শনিবার গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশত মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় ও সম্পাদক মন্ডলীর সভাপতি এইচ এম শওকত ওসমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জজ কোর্টের সরকারি উকিল (জিপি) আমজাদ হোসেন বাবুল, গাজীপুরের ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ সাংবাদিক মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ খায়রুল ইসলাম ও রাহিম সরকার, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সাপ্তাহিক ভাওয়ালের প্রকাশক মোঃ মনিরুজ্জামান ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কাপাসিয়া ইউনিট প্রধান মোঃ নুরুল আমিন সিকদার প্রমুখ। এ ছাড়াও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ জানে এ আলম, মুক্ত বলাকার চীফ রিপোর্টার মোঃ কামাল হোসেন বাবুলসহ গাজীপুর প্রেসক্লাবের বিভিন্ন সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকলের নিকট দোয়া কামনা করে বলেন আসন্ন সংসদ নির্বাচনে তিনি কালিয়াকৈর থেকে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন। আলোচনা পর্বের পরে মাওলানা মোফাজ্জ্বল হোসেন দোয়া পরিচালনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ