News Bangla 24 BD | জিসিসি কাউন্সিলর প্রার্থীকে হুমকি দিয়ে চাঁদা দাবি, প্রতারক আটক - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জিসিসি কাউন্সিলর প্রার্থীকে হুমকি দিয়ে চাঁদা দাবি, প্রতারক আটক


মৃণাল চৌধুরী সৈকত : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে পাশ করানোর প্রলোভন দেখিয়ে এবং ফেল করানোর ভয় ও হুমকি দিয়ে টঙ্গীর ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. নজরুল ইসলামের বাড়িতে গিয়ে তার নিকট সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আতিকুল ইসলাম হৃদয় (৩০) নামে এক প্রতারককে আটক করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ।
রবিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটককৃত হৃদয় মুন্সিগঞ্জের লৌহজং থানার রানাদিয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটার আমিনবাড়ি এলাকায় বসবাস করেন। পুলিশ সুপার আরো জানান গত ৫ জুন গাজীপুর সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. নজরুল ইসলামের বাড়িতে গিয়ে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যলয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ড. সিক্সন চৌধুরী পরিচয় দেন। এ সময় তিনি নজরুল ইসলামকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ফেল করানোর ভয় দেখিয়ে এবং পাশ করানোর আশ্বাস দিয়ে তার নিকট থেকে সাড়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিলে পাশ করিয়ে দেবেন এবং না দিলে ফেল করানোর হুমকি দেন। এছাড়ার গত নির্বাচনেও তিনি নজরুল ইসলামকে ফেল করিয়েছেন বলে দাবী করেন ওই প্রতারক। কাউন্সিলর প্রার্থীও এমন অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গী থেকে তাকে আটক করে। আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ