হরিণাকুন্ডুতে প্রতিবন্ধীদের মাঝে সেমাই চিনি ও এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরন
ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুুন্ডুতে মেঘলা আকাশ ত্রতিবন্ধি উন্নয়ন সংস্থার উদ্যোগে গরীব, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সেমাই চিনি বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পৌরসভাধীন মেঘলা আকাশ প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে সেমাই চিনি বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম. এ মজিদ। এসময় মেঘলা আকাশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক মাজেদা খাতুন, সমাজ সেবক আবু সাঈদ টুনু সহ প্রচুর সংখ্যক প্রতিবন্ধী, গরীব, অসহায় ও দুঃস্থ মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকার এতিমখানা ও মাদরাসার ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম.এ মজিদ। তিনি সোমবার উপজেলা পরিষদ চত্বরে নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসার তিন শতাধিক ছাত্রকে পাঞ্জাবী, পায়জামা ও পাগড়ী প্রদান করেন। এছাড়াও তিনি উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রের ২৫ জন অসহায় নারীকে শাড়ী প্রদান করেন।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 