ঝিনাইদহে সাংস্কৃতিক কর্মীদের ঈদ উপহার প্রদাণ
ঝিনাইদহঃ
ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মীদের মাঝে ঈদ উপহার প্রদাণ করা হয়েছে। বুধবার বিকেলে অংকুর নাট্য একাডেমী কার্যালয়ে এ উপহার প্রদাণ করা হয়। অংকুন নাট্য একাডেমীর সহ-সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ। অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, অংকুর নাট্য একাডেমীর সহ-সভাপতি ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সাংস্কৃতিক কর্মী আনোয়ারুল ইসলাম বাদশা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক কর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 