News Bangla 24 BD | গাজীপুরকে গ্রীন সিটি করা হবে-মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরকে গ্রীন সিটি করা হবে-মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম


গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গাজীপুর কোট এলাকায় নির্বাচনী সভা করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। তাঁর সাথে সহযোগী হিসেবে প্রচারণা করছেন খুলনা সিটি করর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

বৃস্পতিবার সকাল ১১ টায় এ সভা করেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, নৌকা মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির প্রতীক, নগরবাসীর মুক্তির প্রতীক। আধুনিক এবং পরিকল্পিত নগর গঠনে নৌকা প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্রীয় উন্নয়ন কাজে শরীক হতে ভোটারদের আহ্বান জানাচ্ছি। নৌকা প্রতীক বিজয়ী হলে গাজীপুর মহানগর হবে দেশের একটি অন্যতম আধুনিক মহানগর । এসব সভায় প্রতিশ্রুতির সঙ্গে জাহাঙ্গীর আলম বলেন নেীকা প্রতীক বিজয়ী হলে গাজীপুরকে একটি গ্রীন ও ক্লিন সিটি করবেন ।

তিনি আরো বলেন নৌকা প্রতীকে জনমত সকলে মিলে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতির উন্নয়নে মূল চালিকা শক্তি। শ্রমিকদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের সাথে সমণ¦য় করে নগরের ৮টি জোনে স্বল্প ভাড়ার আবাসিক ব্যবস্থা গড়ে তুলা হবে।

খুলনা সিটি করর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন গাজীপুরে নৌকা প্রতীক বিজয়ী হলে কয়েকদিনের মধ্যে গাজীপুরের চেহারা পরিবর্তন হবে। নেীকা প্রতীক বিজয়ী হলে গাজীপুরের সিটি করর্পোরেশনের বরাদ্দ বৃদ্দি করা হরে।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জজ কোর্টের পিপি মোঃ হারিজ উদ্দিন, জি পি এড আমজাদ হোসেন বাবুল,স্পেশাল পিপি আরফান, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এড লস্কর মিঠু, এড আব্দুস সোবহান,এড আঃ খালেদ,এড মো. শামীম, এড.বারীউল সিদ্দিক,এড সাখাওয়াদ,এড আমানত,এড কামরুল ইসলাম,এড মাসুম,মোঃ মামুন সরকারসহ দলীয় নেতা কর্মী ও মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রচার-প্রচারণার সঙ্গী ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ