ঝিনাইদহে গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার
জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হচ্চে দু’বন্ধু , বাহাদুরপুর গ্রামের জুল বক্সের ছেলে রিপন (২২) ও একই গ্রামের বিশারত মন্ডলের ছেলে আওয়াল (২০)।
বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাঠ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, বৃহস্পতিবার সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে মাঠে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক ভাবে কীটনাশকের ২টি বোতল ও সুইসাইড নোট পাওয়া গেছে। লাশ দুইটির মুখ থেকে সাদা গেজলা বের হচ্ছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে। মৃত রিপন জোড়াদাহ কলেজ থেকে দু;বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। পরীক্ষায় বহিস্কার হয়। এরপর রিপন আর পড়াশুনা করেনি। আওয়াল দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে। সে এখন কৃষি কাজ করে। দুই বন্ধু এক সাথে ঘুরে বেড়াতো। ওই পুলিশ অফিসার আরো জানান, মৃতদেহের পাশে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। তাতে লেখা আছে, ‘আমরা বাবা মাকে অনেক জালিয়েছি আরা জালাবো না, বিদায় পৃথিবী, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক
কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী 