News Bangla 24 BD | জাহাঙ্গীরের প্রচারনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জনতার ঢল - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জাহাঙ্গীরের প্রচারনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জনতার ঢল


বিএনপি প্রার্থী ৫ বার জনপ্রতিনিধি হয়ে এলাকার কোন উন্নয়ন করতে পারেন নাই। নিজের পরিবারের ভাগ্যের পরিবর্তন করেছেন। গাজীপুরবাসীকে কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর সহযোগীতা নিয়ে এলাকায় সব ধরণের উন্নয়ন করে গাজীপুর সিটিকে একটি আধুনিক ও ডিজিটাল শহরে রুপান্তরিত করবো। এ এলাকার মানুষের পাশে থেকে কাজ করবো । তাই আগামী নির্বাচনে আপনাদের সহযোগীতা চাই ভোট চাই। গতকাল সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী পথসভায় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড গাজীপুরায় পথসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন। পরে ৪৯, ৪৮, ৪৬ নম্বর ওয়ার্ডের এরশাদ নগরে ৩টি, হোসেন মার্কেটের সামনে, বণমালা হাউজ বিল্ডিং, নোয়াগাঁও এলাকায় পথসভা এবং গণসংযোগ করেন। দুপুরে ৪৭, ৪৪, ৪৩, ৪৫, ৫৬, ও ৫৭ নম্বর ওয়ার্ড এর টি এন্ড টি বাজার, আমতলী মোড়, পাগাড়, সালাউদ্দিন গাজীর মার্কেটের সামনে, মধুমিতা রোড মাথায় রেল লাইন ও মফিজ কমিশনার রোডে পথসভা ও প্রচারণা চালান।
জাহাঙ্গীর আরও বলেন, রাজধানী উত্তরার পরই টঙ্গী। তিনি নির্বাচিত হলে টঙ্গীর উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দিবেন। অতিতে বিএনপি প্রার্থী জনপ্রতিনিধি ছিলেন। অথচ টঙ্গীতে বড় রাস্তা নাই, ড্রেন নাই, রাস্তায় ফুটপাথ নাই। জনগণের কর্মচারী হয়ে তিনি এসব কাজ করতে চান। তিনি আগামী ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহŸান জানান।
আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রচারণায় অংশগ্রহন করেন। তাছাড়া মহাজোট শরিক জাতীয় পার্টি ও অন্যান্য দলের নেতৃবৃন্দও প্রচারণা চালান। পথসভায় মহানগর সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট এ্যাড. মোঃ আজমত উল্লাহ খান, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, মোঃ মতিউর রহমান মতি, মোঃ রজব আলী, কাজী ইলিয়াস আহমেদ জাতীয় পার্টির থানা সভাপতি মোঃ বজলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আহসান উল্লাহ মাষ্টারের খুনি নূরুল ইসলামের ভাই বিএনপি প্রার্থীকে টঙ্গী-গাজীপুরের মানুষ ভোটে প্রত্যাখ্যান করে জবাব দেবে। পৌর মেয়র, সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যান হয়েও এরশাদ নগরে গরীবের দোকান এবং বাসস্থান দখল করেছে , হিন্দুদের বিতারিত করে জমি দখল করেছে। খুনি পরিবারের সদস্য, দখলবাজকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। বক্তারা আগামী ২৬ তারিখ পর্যন্ত ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার অঙ্গীকার করেন। তারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জাহাঙ্গীরকে জয়যুক্ত করার আহŸান জানান।
অপরদিকে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা শাহাজাদা মহিউদ্দিন, বলরাম পোদ্দার প্রার্থীর সাথে প্রচারণায় অংশগ্রহন করেন। ৩৩ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, এস এম কামাল, গোলাম মোস্তফা কাজল, মহানগর নেতা মহিউদ্দিন মহি প্রচারণা চালান। কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্তব্য করেন, জননেত্রী শেখ হাসিনার আস্তাভাজন তরুণ্যের প্রতিক জাহাঙ্গীরের পক্ষে, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ২৬ জুন গাজীপুরে নৌকার ঐতিহাসিক বিজয় হবে।
এসময় অন্যান্যের মধ্যে মোঃ ওসমান আলী, আব্দুস সাত্তার মোল্লা, মোস্তফা হুমায়ুন হীমু, কাজী আবু বক্কর সিদ্দিক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কাজিম উদ্দিন, জাকির হোসেন খোকন, মোঃ নুরুল ইসলাম, মোঃ জলিল গাজী, মোস্তাফিজুর রহমান টিটু, আব্দুল আলীম, ইকবাল হোসেন পাঠান, রেজাউল করিম, কাজী মঞ্জুরসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীরের পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রচারণা : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রচারণা চালিয়েছেন। সোমবার ও গতকাল সকাল থেকে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে আলাদা আলাদাভাবে নৌকার পক্ষে ভোট চান।
আওয়ামী লীগ সমণ¦য় সেল সুত্রে জানা গেছে, বিকেলে ব্যারিষ্টার মুহিবুল হাসান নওফেল মহানগরীর জয়দেবপুর শিমুলতলি পুজামন্ডপে সনাতন ধর্মের ভোটারদের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করেন। মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, এস এম কামাল, গোলাম মোস্তফা কাজল, মহানগর নেতা মহিউদ্দিন মহি প্রচারণা চালান। কেন্দ্রীয় নেতা শাহাজাদা মহিউদ্দিন, বলরাম পোদ্দার সকাল থেকে প্রার্থীর সাথে টঙ্গীতে পথসভা এবং গণসংযোগ করেন। এনামুল হক শামীম এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ নগরীর ৪৫, ৪৬, ৫৫ ও ৫৭ নম্বর ওয়ার্ডে বিভিন্ন মার্কেটে ঘুরে ভোট চান। পরে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্তব্য করেন, জননেত্রী শেখ হাসিনার আস্তাভাজন তরুণ্যের প্রতিক জাহাঙ্গীরের পক্ষে, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ