সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুরে ভোট গ্রহণ শেষে গণনা চলছে ॥ প্রার্থী ও মন্ত্রী এমপিরা কে কোথায় ভোট দিলেন
রওশন আরা নুপুর : সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে ভোট গণনা চলছে। বিভিন্ন কেন্দ্র থেকে রিটার্নি অফিসারের কার্যালয়ে ফলাফল আসতে শুরু করেছে। এ ফলাফলে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম এগিয়ে রয়েছেন।
আজ সকাল থেকে সিটি কর্পোরেশনের ৪২৫টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলা কালে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়ায় ৯টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেছেন। কোথাও কোথাও স্থানীয় কাউন্সিলরদের মধ্যে ভোট প্রদানকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। ফলে ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন নির্বাচন কমিশন। গাজীপুর সিটি নির্বাচনের রিটানিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, ‘আমি ১৪ টি কেন্দ্র পরিদর্শন করেছি। এর মধ্যে সব গুলো কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।’
‘শতাধিক কেন্দ্রে ভোটে অনিয়োম হয়েছে’ বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আমরা আইন ও বিধি অনুযায়ি এই সকল কেন্দ্রের ব্যবস্থা গ্রহণ করবো। তবে মোট ৪২৫টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ৩০ নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। অপরদিকে বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার সকাল সোয়া ৮ টায় টঙ্গীর ৫৪ নং ওয়ার্ডের বশির উদ্দিন উদয়ন একাডেমীতে ভোট দেন।
জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮ টা থেকে ভোট শুরু হলে নারী পুরুষ বিশাল লাইন দিয়ে ভোট প্রদান করেন। এই কেন্দ্রেই দুপুর ১২ টার দিকে ভোট প্রদান করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি ভোট প্রদান শেষে নিউজ বাংলা ২৪ বিডিকে বলেন, মুক্তিযুদ্ধের সুতিকাগার গাজীপুরবাসী শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে গাজীপুরবাসী সবসময়ই ঐক্যবদ্ধ এবং শান্তিপ্রিয়।
আজ সকাল ১১টার দিকে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন গাজীপুর-২ আসনের সাংসদ মোঃ জাহিদ আহসার রাসেল এমপি। তিনি ভোট প্রদান শেষে বলেন, গাজীপুর সিটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ সকাল ৯ টায় গাজীপুর শহরের হাড়িনাল হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদানকালে এলাকার বিশিষ্ট ভোটার আলমগীর হোসেন। ওই কেন্দ্রে তখন বিশাল লাইনে দাড়িয়ে ভোট দান শেষে আলমগীর হোসেন বলেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি। আশাকরি সকল কেন্দ্রেই এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। এই কেন্দ্রে মোট ভোটা সংখ্যা ৩৩২৫ জন বলে প্রিজাইডিং অফিসার জানান।
সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডে হায়দরাবাদ ভোট কেন্দ্রে সকাল ১১ টায় ভোট প্রদান কালে স্থানীয় কাউন্সিলর প্রার্থী মাসুদুল হাসান বিল্লাল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিতে পারছেন।
গাজীপুর সিটির ২৬ নং ওয়ার্ডের শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন
মোঃ সাহাদৎ হোসেন সবুজ নামে একজন ভোটার। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট প্রদান করেছি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এই সিটি কর্পোরেশনে ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। এ নগরীতে নতুন ভোটার ১ লাখ ১১ হাজার।
৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। এসব ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫৬টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৪ জন। এছাড়া সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে ৮৪ নারী কাউন্সিলর নির্বাচন করছেন।
প্রায় ৩৩০ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ৬ জুলাই। এবার এর দ্বিতীয় নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়। ১৫ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন নিয়ে হাইকোর্টে স্থগিতাদেশ এবং পরে আপিল বিভাগের স্থগিতাদেশ প্রত্যাহারের পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 