News Bangla 24 BD | শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্Ÿান - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্Ÿান


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেন, সহ-সভাপতি মকবুল হোসেন, সদস্য সাব্দার হোসেন মোল¬া, মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল¬া, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা। এসময় আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিশ্বাস, জামিনুর রহমান বিপুল, ফারুক হোসেন, সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন, জহুরুল হক, মাহমুদুল ইসলাম মামুন, কামরুজ্জামান জিকু, জিল¬ুর রহমান জনিসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু। বর্ধিত সভায় সংসদ সদস্য আব্দুল হাই বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাস বৃদ্ধি পায়, অর্থনৈতিক অবনতি হয়। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। সভায় বক্তারা, শৈলকুপা আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হাইকে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ