News Bangla 24 BD | ঝিনাইদহে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোর রাত ২ টার দিকে। নিহতরা হল জেলা শহরের বাঘাযতিন সড়কের সাজ্জাদুর রহমান ও উদয়পুর এলাকার আব্দুল রাজ্জাক। র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, র‌্যাবের একটি টহল দল রাতে জেলা শহরের পবহাটি এলাকায় একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মটর সাইকেল যোগে পালানোর সময় র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। আধাঘন্টা বন্দুক যুদ্ধ চলার পর ঘটনাস্থল থেকে সাজ্জাদুর রহমান ও আব্দুল রাজ্জাককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে। এসময় গুলিতে র‌্যাবেরও দুই সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার গান, ৫৫ বোতল ফেনসিডিলও ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ