ঝিনাইদহে পুলিশের অভিযানে ৪২ জন গ্রেফতার
ঝিনাইদহ প্রতিদেক:
ঝিনাইদহে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী সহ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দেশব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে জেলায় এ অভিযান চলছে। অভিযানের অংশ হিসাবে সদর উপজেলা থেকে ১৩, শৈলকুপা থেকে ১ মাদক ব্যবসায়ী সহ ৮, হরিনাকুন্ডু থেকে ৪, কালীগঞ্জে ৪, কোটচাদপুরে ৮ ও মহেশপুর থেকে ১ মাদক ব্যবসায়ী সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 