News Bangla 24 BD | জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত


মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর প্রতিনিধি ঃ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ১৪ জুলাই শনিবার-২০১৮ উপলক্ষে গাজীপুরে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় গাজীপুরের সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মনজুরুল হক।

কর্মশালায় ভিটামিন “এ’ শিশুমৃত্যুর ঝুঁকি কমানো বিষয়ে সার্বিক তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার টিবি লেপ্রোসি (এমওটিবি) ডাঃ মাহমুদা আখতার।

বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এমওডিসি) ডাঃ আছমা ফেরদৌসী, সাংবাদিক মোঃ মজিবুর রহমান, সাংবাদিক মোঃ মোসাদ্দেক হোসেন, সাংবাদিক মোঃ আল আমীন প্রমুখ।

সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মনজুরুল হক বলেন, ‘আগামী ১৪ জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যস্ত সারাদেশের সাথে গাজীপুরেও এ কর্মসূচী পালন করা হবে। এতে গাজীপুর জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৬২ হাজার ৫৫ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ২৭ হাজার ৯৯৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে’।

বক্তারা বলেন, ‘গাজীপুর জেলার ১৪২৯ স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ২ হাজার ৮৫৮ স্বেচ্ছাসেবকের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচী বাস্তবায়নের জন্য জেলার ২৫৮ স্বাস্থ্য সহকারী, টিকাদান কর্মী ও ২৯৮ পরিবার কল্যাণ কর্মীর সাথে ২১৫ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে কর্মসূচীতে দায়িত্ব পালনের জন্য ২ হাজার ৮৫৮ স্বেচ্ছাসেবকের ওরিয়েন্টেশন কর্মশালা বাস্তবায়ন করা হয়েছে।’

কর্মশালায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইপিআই জেলা সুপারিনটেনডেন্ট মোঃ আমজাদ হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ ফজলুল আহসান মৃধা। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ