News Bangla 24 BD | সিসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে কে কোন প্রতীক পেলেন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

সিসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে কে কোন প্রতীক পেলেন


আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ নিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ ২৭টি ওয়ার্ডে মোট ১২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কাউন্সিলর পদে ২৬ ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০নং ওয়ার্ডে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন আজাদুর রহমান আজাদ।

১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আনোয়ার হোসেন মানিক-মিষ্টি কুমড়া, ইকবাল আহমদ রনি-এয়ারকন্ডিশনার, এজহারুল হক চৌধুরী-ঘুড়ি, নিয়াজ মোঃ আজিজুল করিম-করাত, মুফতি কমর উদ্দিন-কাঁটা চামচ, মুবিন আহমদ-ট্রাক্টর, সালমান আহমদ চৌধুরী-রেডিও, সৈয়দ আনোয়ারুছ সাদাত-টিফিন ক্যারিয়ার ও সৈয়দ তৌফিকুল হাদী ঝুড়ি প্রতীক পেয়েছেন।

২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিক্রম কর সম্রাট-লাটিম, মোঃ রাজিক মিয়া-ঘুড়ি ও রাসেল মামুন ইবনে রাজ্জাক-রেডিও প্রতীকে লড়বেন।

৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আবুল কালাম আজাদ (লায়েক)-ঠেলাগাড়ি, আব্দুল খালিক-টিফিন ক্যারিয়ার, এস এম আবজাদ হোসেন-ব্যাডমিন্টন র‌্যাকেট, ছালেহ আহমদ-ট্রাক্টর, শামীম আহমদ চৌধুরী-ঘুড়ি ও রাজীব কুমার দে লাটিম প্রতীক পেয়েছেন।

৪নং ওয়র্ডের কাউন্সিলর পদে জাবের আহমদ চৌধুরী-ট্রাক্টর, মোহাম্মদ কামরুজ্জামান-রেডিও, রেজাউল হাসান কয়েস লোদী-লাটিম, শেখ তোফায়েল আহমদ শেপুল-টিফিন ক্যারিয়ার, সাকিল আহমদ-ঘুড়ি ও সোহাদ রব চৌধুরী পেয়েছেন ঠেলাগাড়ি প্রতীক।

৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আমিনুর রহমান পাপ্পু-ঠেলাগাড়ি, কামাল মিয়া-ঘুড়ি, রিমাদ আহমদ রুবেল-রেডিও, রেজওয়ান আহমদ-টিফিন ক্যারিয়ার ও নিলুফা সুলতানা চৌধুরী লিপির প্রতীক ট্রাক্টর।

৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ইয়ার মোঃ এনামুল হক-লাটিম, ফরহাদ চৌধুরী শামীম-ঘুড়ি, ইমদাদ হোসেন চৌধুরী-রেডিও এবং শাহিন মিয়া-ঠেলাগাড়ি প্রতীক পেয়েছেন।

৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আফতাব হোসেন খান-ঘুড়ি ও সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ লড়বেন লাটিম প্রতীকে।

৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জগদীশ চন্দ্র দাস-ট্রাক্টর, ফয়জুল হক-লাটিম, বিদ্যুৎ দাস-ঠেলাগাড়ি, ইলিয়াছুর রহমান-ঝুড়ি, শাহাদাত খাঁন-ঘুড়ি ও শাহেদ আহমদ মিষ্টি কুমড়া প্রতীক পেয়েছেন।

৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিধান কপালী-ব্যাডমিন্টন র‌্যাকেট, নজরুল ইসলাম বাবুল-রেডিও, মোখলেছুর রহমান কামরান-ঠেলাগাড়ি ও হাফিজুর রহমান পেয়েছেন ঘুড়ি প্রতীক।

১০নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ছালেহ আহমদ চৌধুরী-টিফিন ক্যারিয়ার, আব্দুল হাকীম-ব্যাডমিন্টন র‌্যাকেট, তারেক উদ্দিন তাজ-ঠেলাগাড়ি, মুজিবুর রহমান-লাটিম, মোস্তফা কামাল-ট্রাক্টর ও সফিকুল ইসলাম-ঘুড়ি প্রতীক পেয়েছেন।

১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আব্দুর রকিব বাবলু-ঘুড়ি, রকিবুল ইসলাম ঝলক-ঠেলাগাড়ি, মীর্জা এম.এস হোসেন-রেডিও এবং কবির আহমদ পেয়েছেন টিফিন ক্যারিয়ার।

১২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আজহার উদ্দিন জাহাঙ্গীর-রেডিও, আব্দুল কাদির-লাটিম, পিযুষ কান্তি দে-ঘুড়ি, রুবেল আহমদ-টিফিন ক্যারিয়ার, সালাউদ্দিন মিয়া-ঠেলাগাড়ি ও সিকন্দর আলীর প্রতীক ব্যাডমিন্টন র‌্যাকেট।

১৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে শান্তনু দত্ত সনতু-ঘুড়ি, গুলজার আহমদ-ব্যাডমিন্টন র‌্যাকেট, বিশ্বজিৎ দাস-ঝুড়ি, এবাদ খান দিনার-টিফিন ক্যারিয়ার ও সুমন আহমদ-ঠেলাগাড়ি প্রতীক পেয়েছেন।

১৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নজরুল ইসলাম মুনিম-ঘুড়ি, সাঈদী আহমদ-লাটিম, মোস্তাফিজুর রহমান-টিফিন ক্যারিয়ার, রণজিৎ চৌধুরী-ব্যাডমিন্টন র‌্যাকেট ও হাবিবুর রহমান মনজুর প্রতীক ঠেলাগাড়ি।

১৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ছয়ফুল আমীন বাকের-টিফিন ক্যারিয়ার, মুজিবুর রহমান-ঘুড়ি, আব্দুল গফ্ফার-ব্যাডমিন্টন র‌্যাকেট ও ইফতেখার আহমদ সোহেলের প্রতীক ঠেলাগাড়ি।

১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আব্দুল মুহিত জাবেদ-টিফিন ক্যারিয়ার, কুমার গণেশ পাল-ঠেলাগাড়ি, তমাল রহমান-লাটিম, মির্জা বেলায়েত হোসেন (লিটন)-ঝুড়ি, একরামুল আজিজ-রেডিও, তামিম আহমদ খান-ব্যাডমিন্টন র‌্যাকেট, শাহজাহান আহমদ-ঘুড়ি ও সাব্বির আহমদ চৌধুরীর প্রতীক মিষ্টি কুমড়া।

১৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে রাশেদ আহমদ-ট্রাক্টর ও দেলোয়ার হোসেন সজিব-ঘুড়ি প্রতীক পেয়েছেন।

১৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে এ.বি.এম জিল্লুর রহমান উজ্জ্বল-মিষ্টি কুমড়া, নাজমুল ইসলাম এহিয়া-ঘুড়ি, শামছুর রহমান কামাল-ঠেলাগাড়ি, সাজুওয়ান আহমদ-ব্যাডমিন্টন র‌্যাকেট, সালমান চৌধুরী-টিফিন ক্যারিয়ার ও সাজেদ আহমদ চৌধুরী-রেডিও প্রতীক পেয়েছেন।

১৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে এস.এম শওকত আমীন তৌহিদ-ঠেলাগাড়ি, দিনার খান হাসু-ঘুড়ি, আফজালুর রহমান-টিফিন ক্যারিয়ার ও জমসেদ সিরাজ-লাটিম প্রতীক পেয়েছেন।

২০নং ওয়ার্ডের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আজাদুর রহমান আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

২১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে গোলাম রহমান চৌধুরী-রেডিও, মুহিব উস সালাম-টিফিন ক্যারিয়ার, আব্দুর রকিব তুহিন-লাটিম ও সাহেদুর রহমান ঘুড়ি প্রতীক পেয়েছেন।

২২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ছালেহ আহমদ সেলিম-টিফিন ক্যারিয়ার, ইব্রাহিম খান সাদেক-এয়ার কন্ডিশনার, ফজলে রাব্বী চৌধুরী-মিষ্টি কুমড়া, মোঃ আবু জাফর-লাটিম, দিদার হোসেন-ঘুড়ি ও সৈয়দ মিসবাহ উদ্দিন-রেডিও প্রতীক পেয়েছেন।

২৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ছাব্বির আহমদ-ঘুড়ি, মামুনুর রহমান মামুন-টিফিন ক্যারিয়ার, মোস্তাক আহমদ-ঠেলাগাড়ি ও হাজী ফারুক আহমদ লাটিম প্রতীক পেয়েছেন।

২৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মুহাম্মদ শাহজাহান-লাটিম, সোহেল আহমদ রিপন-ঠেলাগাড়ি ও হুমায়ুন কবির সুহিন-ঘুড়ি প্রতীক পেয়েছেন।

২৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে কফিল উদ্দিন আলমগীর-টিফিন ক্যারিয়ার, তাকবির ইসলাম পিন্টু-ঘুড়ি, মোফাজ্জল হোসেন তালুকদার-ঠেলাগাড়ি ও আশিক আহমদ-ঝুড়ি প্রতীক পেয়েছেন।

২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তৌফিক বকস লিপন-ব্যাডমিন্টন র‌্যাকেট, আব্দুল মন্নান-টিফিন ক্যারিয়ার, মঈন উদ্দিন-ট্রাক্টর, সেলিম আহমদ রনি-ঘুড়ি ও রেজাউল করিম-ঠেলাগাড়ি প্রতীক পেয়েছেন।

২৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে শাহ মোঃ বদরুজ্জামান-লাটিম, আব্দুল জলিল নজরুল-টিফিন ক্যারিয়ার, আজম খান-ঘুড়ি ও চঞ্চল উদ্দিন-ঠেলাগাড়ি প্রতীক পেয়েছেন।

আগামী ৩০ জুলাই ভোট গ্রহন অনুস্টিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ