News Bangla 24 BD | গাজীপুর সিটির নির্বাচিত প্রার্থীদের তালিকার গেজেট প্রকাশ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুর সিটির নির্বাচিত প্রার্থীদের তালিকার গেজেট প্রকাশ


গত ২৬ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল’র স্বাক্ষর সম্বলিত ওই গেজেট প্রকাশিত হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব ফরহাদ হোসেন বলেন এখন মেয়র ও কাউন্সিলরদের শপথ আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকার বিভাগকে গেজেট কপি পাঠানো হবে। সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেয়রকে এবং স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন নির্বাচিত কাউন্সিলরদেকে শপথ বাক্য পাঠ করাবেন। তিনি সাংবাদিকদেরকে জানান গেজেটে ১ জন মেয়র, ১৬ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৫৪ জন সাধারণ কাউন্সিলরের নাম ও ঠিকানা গেজেটে প্রকাশিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনে ৪২৫ টি কেন্দ্রের মধ্যে নিয়ন্ত্রণ বহির্ভূত কর্মকান্ডের কারণে ৯ টি কেন্দ্র স্থগিত করা হয়। আগামী ১৯ জুলাই ওই সকল স্থগিত কেন্দ্রের মধ্যে ৮ টিতে পুনঃ ভোট অনুষ্ঠিত হবে। মেয়র পদে নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাসান উদ্দিন সরকারের চেয়ে দুই লাখেরও বেশী ভোট পান। এতে স্থগিত কেন্দ্র বাদ দিয়ে প্রায় ৫৮.৪৫% ভোট পড়ে। ভোটের পর ১ জুলাই নির্বাচন কমিশনে কেন্দ্র ভিত্তিক চুড়ান্ত ফলাফল জমা দেন রিটার্নিং কর্মকর্তা। ফলাফলে দেখা যায় মেয়র পদে কাজী রুহুল আমিন (সিপিবি-কাস্তে) ৯৪৪ ভোট, ফজলুর রহমান (ইসলামী ঐক্যজোট-মিনার) ১৬৬২ ভোট, ফরিদ আহম্মেদ (স্বতন্ত্র-টেবিল ঘড়ি) ১৫০৬ ভোট, মোহাম্মদ জাহাঙ্গীর আলম (বাংলাদেশ আওয়ামীলীগ-নৌকা) ৪০২৫১৮ ভোট, মোঃ জালাল উদ্দিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-মোমবাতি) ১৩৪৩ ভোট, মোঃ নাসির উদ্দিন (বাংলাদেশ ইসলামী আন্দোলন-হাতপাখা) ২৬৩৮৭ ভোট এবং মোঃ হাসান উদ্দিন সরকার (বিএনপি-ধানের শীষ) ১৯৮০৩৩ ভোট পেয়েছেন।
১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ ভোটের মধ্যে ৪১৬টি কেন্দ্রে ভোট পড়েছে ছয় লাখ ৫১ হাজার ৮ ভোট। এ হিসাবে ভোট পড়ার হার ৫৭.২২ শতাংশ। এরমধ্যে  ভোট পড়েছে ছয় লাখ ৩২ হাজার ৩৯৩ ভোট ও বাতিল ভোট রয়েছে ১৮ হাজার ৬১৫ ভোট। ৯টি স্থগিত কেন্দ্রে ভোট রয়েছে ২৩ হাজার ৯৫৯। এসব ভোট বাদ দিয়ে গাজীপুরে মেয়র পদে এবার ভোটের হার প্রায় ৫৮%।

এ বিভাগের অন্যান্য সংবাদ