News Bangla 24 BD | ঝিনাইদহে ৪০ ভরি সোনাসহ একজন গ্রেফতার ! - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে ৪০ ভরি সোনাসহ একজন গ্রেফতার !


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহ মহেশপুরের পর এবার সোনা চোরাচালানের বৃহৎ কেলেংকারীর ঘটনা ঘটেছে ঝিনাইদহ মাগুরারা সীমান্তে। দুইটি প্রাইভেট কারের মধ্যে থেকে ৪০ ভরি সোনার বার উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ। এ নিয়ে প্রশাসনে ব্যাপক হৈ চৈ শুরু হয়েছে। পুলিশ শুক্রবার বিকালে শ্রীকান্ত পাল (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি এলাকার সরোজ পালের ছেলে। তাকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটী এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে দাবী করা হচ্ছে। জানা গেছে, দুটি প্রাইভেট কারে সোনার একটি বড় চালান মাগুরা হয়ে ঝিনাইদহে আসছিলো। শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে পৌছালে সাদা পোশাকের লোকজন গাড়িটি আটক করে নিরুদ্দেশ হয়। ওই গাড়িতে সোনার বড় চালান ছিল বলে অনেকের ধারনা।

ঘটনার সময় সাদা পোশাকে পুলিশ ছিল নাকি ডাকাত তা তথ্য দিতে পারেনি কেও। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আমরা এক সাংবাদিকের কাছ থেকে তথ্য পেয়ে একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করি। ওই প্রাইভেট কারে ৪০ ভরি সোনা পাওয়া যায়। তিনি বলেন, এর আগে হাটগোপালপুর এলাকায় সাদা পোশাকে অপর একটি গাড়ি কে বা করা নিয়ে চলে যায়। সেটি মাগুরার পুলিশ হতে পারে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে পুলিশ ব্যাপক ভাবে অনুসন্ধান করছে। উল্লেখ্য, ইতিপুর্বে মহেশপুরে একটি পারিবহনে ডাকাতি ও পরিবহন থেকে সাদা পোশাকে সোনা গায়েব করা নিয়ে ওসিসহ ১২ পুলিশ ক্লোজ হয়েছে। ঝিনাইদহ ডিবির ওসিসহ একটি পুরো টিম সম্প্রতি একযোগে বদলী হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ