গাজীপুর প্রেসক্লাবের অনুমোদিত কমিটি হস্তান্তর
গাজীপুর প্রেসক্লাবের (রেজি: নং গা-০৭৭০) কার্যনির্বাহী পরিষদ ২০১৮-২০১৯ অনুমোদনে শেষে ক্লাবের সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহিম সরকারসহ নেতৃবৃন্দের নিকট বৃহস্পতিবার দুপুরে অনুমোদিত কপি হস্তান্তরের মধ্য দিয়ে অবসরে যাচ্ছেন গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শংকর শরণ সাহা। এসময় গাজীপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আমির হোসেন ও সমাজসেবা অফিসার (রেজি:) মোহাম্মদ বোরহান উদ্দিন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মুজিবুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। কপি হস্তান্তর শেষে শংকর শনণ সাহা বলেন, আমার কর্ম জীবনে কারো উপকারে আসতে পেরেছি কি না জানিনা তবে করো ক্ষতি হয়েছে বা করেছি মনে পরে না।
সমাজসেবা কার্যালয়, গাজীপুর এর উপপরিচালক শংকর শরণ সাহা দীর্ঘ ৩২ বছর সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেবা প্রদান করে চাকুরী জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছেন। সুদীর্ঘ চাকুরীজীবনে তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলের দুস্থ, দরিদ্র, এতিম, বয়স্ক, হিজড়া বিধবা, বিপন্ন শিশু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কল্যাণ, অধিকার সুরক্ষা ও সামাজিক নিরাপত্তামূলক বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে গাজীপুরের পিছয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সার্বিক দায়িত্ব পালনে তিনি ছিলেন সক্রিয়, নিরলস কর্মী। এছাড়াও তিনি গাজীপুরের সাংবাদিকদের বিষয়ে তিনি ছিলেন নিবেদিত প্রান। সাংবাদিকদের প্রিয় প্রতিষ্ঠান গাজীপুর প্রেসক্লাবের নিবন্ধন করানোর বিষয়ে কার্যকর ভুমিকা নিয়ে নিবন্ধনে অনুমোদন দেয়ায় গাজীপুর প্রেসক্লাবি একটি সুশুঙ্খল সংগঠনে প্রতিষ্ঠিত হয়েছে।
তার চাকুরী জীবনের সমাপ্তিতে গাজীপুর প্রেসক্লাবসহ গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন। একই সাথে তার অবসর জীবনের অনাবিল সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

ঈদে ৬ দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা
গাজীপুরে আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার
সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
গাজীপুরে বিক্রি কমে যাওয়ায় পত্রিকা হকারদের চলছে দুর্বিষহ জীবন
কাপাসিয়ায় সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তি দাবি
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও মুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 