News Bangla 24 BD | কোরবানীর ঈদে ২৩টি নতুন ব্রীজের উপর দিয়ে গাড়ি যাতায়ত করবে -ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কোরবানীর ঈদে ২৩টি নতুন ব্রীজের উপর দিয়ে গাড়ি যাতায়ত করবে -ওবায়দুল কাদের


 সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোরবানী ঈদে গাড়ি ভাল গতি পাবে। কারণ রাস্তা অনেক প্রশস্ত থাকছে। আর এবার ২৩টি নতুন ব্রীজের উপর দিয়ে গাড়ি যাতায়ত করতে পারবে। গত রমজানের ঈদের চেয়ে আসন্ন কোরবানীর ঈদ যাত্রা আরো স্বস্তিদায়ক, আরামদায়ক হবে।
শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, আসন্ন ঈদ উল আযাহা উপলক্ষে এটি প্রস্তুতিমূলক পরিদর্শন।
তিনি আরো বলেন, ফিটনেস বিহীন গাড়ি পশু বহন করলে রাস্তায় আটকে যায়। এতে যানজটের কারণ হয়। সেটা যাতে না হয় এর জন্য আগেভাগেই এবার প্রস্তুতি শুরু করে দিয়েছি। হাইওয়েতে কোরবানীর পশুর হাট বসবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল স্টেইকহল্ডারদের জানিয়ে দেয়া হয়েছে। কাজেই আমরা আশ করছি, আসন্ন ঈদ উল আযাহায় জনগণের ঘরমুখি যাতায়াত স্বস্তিদায়ক হবে।
খালেদা জিয়ার আইনজীবি লর্ড সভার সদস্য কারলাইন ভারত থেকে ফিরিয়ে দেয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতে কে আসবে, কি আসবে না, ভারত আসতে কার অনুমতি লাগবে, কিভাবে অনুমতি নিতে হবে, এটা ভারতের নিজেদের নিয়ম-কানুনের বিষয়, ভারতের নিজেদের সিদ্ধান্তের বিষয়। ভারত কাকে আসতে দেবে, কাকে দেবে না।
এ সময় মন্ত্রীর সাথে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিকেএন নাহিন রেজা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: গাউছুল হাসান মারুফসহ সড়ক জনপথ ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ