আজ গাজীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
গাজীপুরে ভিটামিন ‘এ’ প্লাস প্রথম রাউন্ড রাউন্ড ভিটামিন খাওয়ানো হচ্ছে।
আজ ১৪ জুলাই শনিবার ১ হাজার ৪২৯টি কেন্দ্রে জেলার ০৬ থেকে ১১ মাস বয়সী ৬২ হাজার ৫৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ২৭ হাজার ৯৯৫ জন শিশুকে এই টীকা খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন ‘এ’ এর উৎস্য ও এর অভাবজনিত কারণে শিশুদের বিভিন্ন রোগ ও স্বাস্থ্যঝুকির বিষয়ে সচিত্র তথ্য উপস্থাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ভিটামিন ‘এ’ ক্যাসুল খাওয়ান, শিশু মৃত্যুর হার কমান’।
মেডিকেল অফিসার ডা: আসমা ফেরদৌসীর সঞ্চালনায় এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডা: মাহমুদা আক্তার, জেলা কোঅর্ডিনেশন অফিসার শিরিন আক্তার, ইপিআই তত্ত্বাবধায়ক মো: আমজাদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহীম সরকার, সাবেক সভাপতি মো: মুজিবুর রহমান, ডেইলী অবজারভার এর প্রতিনিধি কাজী মোসাদ্দেক হোসেন প্রমুখ।
এসময় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ভিটামিন ‘এ’ একটি জৈব যৌগ উপাদান। ইহা চর্বিতে দ্রবণীয়। এর উৎস্য প্রাণীজ ও উদ্ভিজ্য থেকে। ইহা মানুষের শরীরে তৈরী হয়না তাই বাহ্যিকভাবে গ্রহণ করতে হয়। প্রসূতি মায়ের শালদুধ এবং বুকের দুধে প্রচুর ভিটামিন ‘এ’ থাকে। তাই জন্মের পরপর শাল দুধ ও ৬ মাস পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়ানো জরুরী। এর অভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং রাতকানা রোগ হয়। এছাড়া এর অভাবে শিশুদের মতিস্ক, হাড়, দাঁত, ত্বকের ক্ষতি ছাড়াও রক্তস্বল্পতা দেখা দেয়। অনেক সময় শিশুরা মৃত্যুঝুকীর মধ্যেও পরতে পারে বলে বক্তরা উল্লেখ করেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 