News Bangla 24 BD | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা পর্যালোচনা বিষয়ক কর্মশালা শুরু - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা পর্যালোচনা বিষয়ক কর্মশালা শুরু


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) দুই দিনব্যাপী (১৬-১৭ জুলাই)‘গবেষণা পর্যালোচনা’ শীর্ষক কর্মশালাআজ (১৬ জুলাই’১৮) বিশ^বিদ্যালয় অডিটরিয়ামে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার। বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অর্জিত সাফল্য বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম,পরিচালক (গবেষণা) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও পাবলিক বিশ^বিদ্যালয় থেকে আগত বিশিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এ কর্মশালায় ০৬টি টেকনিক্যাল সেশনে মোট ৮০টি গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ