News Bangla 24 BD | সৃষ্টিশীল পড়াশোনা চারুকলা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সৃষ্টিশীল পড়াশোনা চারুকলা


সাগর কর্মকার,জাবি:
একেকজনের স্বপ্ন একেক রকম। ব্যতিক্রমী বিষয়ে পড়ার ইচ্ছে লালন করে অনেকে।চারুশিল্পী হওয়ার ইচ্ছে যদি থাকে। যদি পড়তে চান চারুকলায়। সেইসব শিক্ষার্থীদের জন্যই এই আয়োজন। সৃষ্টিশীল পড়াশোনা হয় চারুকলায়। শিল্প-সংস্কৃতির দিকে যাদের আগ্রহ বেশি তাদের জন্য উপযুক্ত চারুকলা। যারা নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগাতে চায়, সাধারণত সেসব শিক্ষার্থীই চারুকলায় পড়তে বেশি আগ্রহী।
বাংলাদেশের সাতটি সরকারি ও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে।
যোগ্যতা ও কোর্সের মেয়াদ: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চারুকলা অনুষদের অধীনে প্রতিটি বিভাগে চার বছরমেয়াদি অনার্স কোর্স এবং এক বছরমেয়াদি মাস্টার্স কোর্স চালু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ‘চ’ ইউনিটের মাধ্যমে।
এ অনুষদে ভর্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ আলাদাভাবে ৩ এবং একত্রে ন্যূনতম ৬.৫০ থাকতে হয়।এছাড়াও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ভর্তির ন্যূনতম যোগ্যতা প্রায় কাছাকাছি থাকে।
যেসব বিষয় পড়ানো হয়: চারুকলার শিক্ষার্থীদের জন্য ৮টি বিভাগ রয়েছে। এগুলো হলো— অংকন ও চিত্রায়ন,গ্রাফিক ডিজাইন, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, মৃিশল্প, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস।
পরীক্ষা পদ্ধতি :
চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা দুটি প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। তত্ত্বীয়
এবং ব্যবহারিক। এছাড়া ভর্তি প্রার্থীকে তত্ত্বীয় এবং ব্যবহারিকে আলাদাভাবে
পাস করতে হবে।‘এমসিকিউ’ পরীক্ষায় ভালো করতে চাইলে চারুকলার ইতিহাস, শিল্পকলার ইতিহাস, বাংলাদেশের স্থাপত্যকলা, সাহিত্য, নাট্যকলা, সঙ্গীত, রাজনীতি, বিজ্ঞান, চলমান খবরা খবর ,বাংলাদেশের শিল্পকলা ও সাম্প্রতিক খবরাখবরের ওপর জ্ঞান থাকতে হবে। এ ছাড়াও বাংলা ও ইংরেজি ব্যাকরণ বিষয়ে প্রস্তুতি থাকা দরকার। এমসিকিউ ও আঁকা আঁকিতে সমান নম্বর থাকলেও অঙ্কনের জন্য প্রাপ্ত নম্বর চারুকলায় ভর্তির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। অঙ্কন পরীক্ষায় ভালো করতে চাইলে শিক্ষার্থীদের কয়েকটি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। অঙ্কনের রেখার মান, আলোছায়া, পরিপ্রেক্ষিত, কম্পোজিশন ও অনুপাত—এই বিষয়গুলোর ওপর নির্ভর করে অঙ্কনের মান যাচাইয়ের মাধ্যমে নম্বর দেওয়া হয়। এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা ছাড়া অঙ্কন পরীক্ষায় ভালো করা কঠিন।
ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যেন চারুকলায় পড়ার বিষয়ে বিস্তারিত ধারণা ও প্রস্তুতি নিতে পারে সেই লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের (বিএফএ- সম্মান) শিক্ষার্থীরা বিভাগ প্রাঙ্গণেই প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও ২১জুলাই থেকে রং মশাল শীর্ষক কর্মশালার কার্যক্রম শুরু করেছে। এখানে  চারুকলায় পড়াশুনা ও এর পেশাগত কর্মক্ষেত্র সম্পর্কে অবহিত করে ভর্তিচ্ছুদের সহযোগিতা করা হয়।
রং মশাল’ কর্মশালার সাথে যেকোনো
প্রয়োজনে যোগাযোগ : ,01675257003,”01770090080″
এ বিভাগের অন্যান্য সংবাদ