সাগর কর্মকার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়েছে।
নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বলেছেন, যে জ্ঞান আজও মানুষের অজ্ঞাত, যে জগৎ এখনও অজানা, যে সম্পদ অর্জন সম্ভব হয়নি, সেসব অর্জনের মাধ্যমে এক অদৃষ্টপূর্ব ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তিনি বিদ্যমান সকল অন্ধকারের বন্ধ দুয়ার খুলে আপন প্রতিভা ও মেধার জাদুকরি শক্তিতে, সামাজিক ও রাষ্ট্রীয় সকল সমস্যা নিরসনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নবাগত শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ক্লাশ শুরুর প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা আবাসন-সমস্যার মুখোমুখি হলেও তা সাময়িক সমস্যামাত্র। খুবই অল্প সময়ের মধ্যে তাদের আবাসন ব্যবস্থা করা সম্ভব হবে।বিশ্ববিদ্যালয়ে মাদকের প্রাদুর্ভাব বেড়েছে। তাই আমরা চিন্তা করছি ড্রাগ টেস্টের মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করা যায় কিনা। ভর্তি কমিটির প্রস্তাবে আমরা এ বিষয়টি রেখেছি।’আমরা চাই শিক্ষার্থীরা বিশ্বমানের জ্ঞানার্জন এবং গবেষণা করুক। অপরাজনীতি, নেশাসক্তি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের দ্বার রুদ্ধ করে দিতে পারে। তারা এসবে যুক্ত হলে সৎ, যোগ্য ও দক্ষ মানব সম্পদ এবং নেতৃত্ব গড়ে উঠবে না। এতে দেশ ও জাতির তাতে অপূরণীয় ক্ষতি হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার ও প্রক্টর সিকদার মো. জুলকারনাইন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ অনুষ্ঠানে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকের নিকট উপস্থাপন করেন। সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকগণ নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করে নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. জেবউন নেছা।

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 