সাগর কর্মকার,জাবি প্রতিনিধি:
নিরাপদ সড়ক নিশ্চিত, বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন অনুষদ ভবন, হলের সামনে দিয়ে ঘুরে ঢাকা-আরিচা মহাসড়কে যায়। পরে মহাসড়ক ঘুরে আবার শহীদ মিনারের শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ ও জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘আজকের অবরোধ সফল হোক সফল হোক’, ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাহিরে’, ‘নয় দফার এক দাবি, শাহজাহান তুই কবে যাবি -আমার ভাই রাস্তায় মরে, শেখ হাসিনা কী করে?এই জাতীয় স্লোগানের মাধ্যমে নয় দফা দাবির পক্ষে সমর্থন জানায়।
সমাবেশে সন্ধা ৭টায় মশাল মিছিলে সবাইকে অংশগ্রহনের আহবান জানানো হয়।

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 