News Bangla 24 BD | পাবনায় সাংবাদিক নদী হত্যা মামলায় সাবেক শ্বশুর আটক
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

পাবনায় সাংবাদিক নদী হত্যা মামলায় সাবেক শ্বশুর আটক


বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যার ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বুধবার দুপুরে নিহত সুবর্ণা আক্তার নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে নিহতের সাবেক শ্বশুর আবুল হোসেন, সাবেক স্বামী রাজিব হোসেনসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার/পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে নদীর সাবেক শ্বশুর ব্যবসায়ী আবুল হোসেনকে তার মালিকানাধীন শিমলা ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করে।
নদীকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগ, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, আনন্দ টিভির বার্তা সম্পাদক আফজা হোসেন প্রমুখ।
বক্তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হত্যার সঙ্গে প্রকৃত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে শহরের রাধানগর মহল্লায় ভাড়া বাসার ঢোকার সময় কয়েকজন দুবৃত্ত সুবর্ণা আক্তার নদীকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। সাবেক স্বামী ও শ্বশুরের সঙ্গে পূর্ববিরোধের জেরে সাংবাদিক নদীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিককভাবে ধারণা করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ