News Bangla 24 BD | নিয়োগ পরীক্ষায় অসদুপায়, সাজা পেলেন তিনজন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিনজন পরীক্ষার্থীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটে (আইবিএ) ভ্রাম্যমাণ আদালতে দোষীদের বিরুদ্ধে এ ব্যবস্থা  নেয়া হয়। এর আগে তাদের তিনটি আলাদা কেন্দ্র থেকে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. জিয়াউর রহমান (৩০), মো. সাগর হোসেন ও হোসনে আক্তার। এর মধ্যে প্রথম দুজনকে এক মাস করে কারাদণ্ড ও শেষের জনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলার সময়ে মো. জিয়াউর রহমানকে টিচার্স ট্রেনিং কলেজ থেকে ডিভাইসসহ আটক করে পরীক্ষায় কর্তব্যরত পরিদর্শক। অন্যদিকে আবু সায়েম নামে একজন নিয়োগপ্রার্থীর পরিবর্তে প্রক্সি দেয়ার সময় মো. সাগরকে আজিমপুরের একটি স্কুল থেকে আটক করা হয়। আর হোসনে আক্তারকে অন্যের খাতা নিয়ে লেখার সময় উদয়ন স্কুল থেকে আটক করা হয়।
ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান ইত্তেফাককে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুইজনকে এক মাসের কারাদণ্ড ও একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ