জাবি প্রতিনিধি, সাগর কর্মকার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষার সময়সূচি ইউনিট ভিত্তিক প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১ অক্টোবর ‘এইচ’ ইউনিটে (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি তথা আইআইটি) পরীক্ষা হবে।
২ ও ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ); ৩ অক্টোবর ‘আই’ ইউনিটে (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষা হবে। ৪ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ), ৮ অক্টোবর ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত) ও ৯ অক্টোবর ‘সি ১’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ) পরীক্ষা হবে। একই দিনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং ‘এফ’ ইউনিটে (আইন অনুষদ) পরীক্ষা হবে।
সর্বশেষ ১০ অক্টোবর ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। কোনো দিন পাঁচটি, আবার কোনো দিন ছয়টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফটের বিষয়টি উপাচার্যের সিদ্ধান্তের পরই চূড়ান্ত হবে।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য পাওয়া যাবে juniv.edu লিঙ্কে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 