News Bangla 24 BD | জাবিতে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির পথচলা শুরু
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাবিতে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির পথচলা শুরু


জাবি প্রতিনিধি :সাগর কর্মকার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন করে পদচারণা করলো গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতি। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় এক কার্যকরী সভায় এ সমিতি যাত্রা শুরু করে। নতুন এ সমিতির সভাপতি মনোনীত হন সোহরাব সরকার স্বাধীন (রসায়ন, ৪৪ ব্যাচ) ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বিশ্বাস (প্রত্নতত্ত্ব, ৪৫ ব্যাচ)।
গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলার অধীন একটি উপজেলা। এ উপজেলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগত ও ভর্তিকৃত ছাত্রছাত্রীদের সার্বিক সহায়তা প্রদান এবং সাবেক ও বর্তমানদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়েই এ সমিতি যাত্রা শুরু করে। সমিতির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাঈম জিমু (ইতিহাস, ৪৪ ব্যাচ), অর্থ সম্পাদক মানতাসা (বাংলা, ৪৪ ব্যাচ), দপ্তর সম্পাদক মুনতাসির মামুন (নগর ও অঞ্চল পরিকল্পনা, ৪৫ ব্যাচ)।
সমিতির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন- গাইবান্ধা-৪ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন- মোঃ মেহেদী হাসান (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ৪১ ব্যাচ), কে.এম. সানজিদ ফেরদৌস (আন্তর্জাতিক সম্পর্ক, ৪২ ব্যাচ), এস.এম. রোকন-উদ-দৌলা (উদ্ভিদ বিজ্ঞান, ৪২ ব্যাচ), মোঃ শামীম হোসেন সরকার (বাংলা, ৪২ ব্যাচ)।
এ বিভাগের অন্যান্য সংবাদ