ঝিনাইদহে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২টি মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা
ঝিনাইদহ থেকে জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিকঃ
এবার সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় ঝিনাইদহে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ৫’শ ২০ কোটি টাকার পৃথক ২টি মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝিনাইদহ জর্জ কোর্ট। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে মামলা দায়ের করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন। মামলা বাদিরা জানান, গত ১৬ অক্টোবর ৭১ টেলিভিশনের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। যা নারী সমাজের জন্য অপমানজনক ও মানবাধিকার লংঘন। এ কারণে তারা মামলা দায়ের করেছেন। মামলায় বাদি খালেদা খানম ৫’শ কোটি ও এ্যাড. সালমা ইয়াসমিন ২০ কোটি টাকা ক্ষতিপুরণ চেয়েছেন।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 