News Bangla 24 BD | জাবি শিক্ষার্থীর মৃত্যু নির্মাণাধীন ভবনের লোহার পাত পড়ে
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাবি শিক্ষার্থীর মৃত্যু নির্মাণাধীন ভবনের লোহার পাত পড়ে


জাবি প্রতিনিধি, সাগর কর্মকার

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১ম বর্ষের ছাত্র আল্লামা আশরাফ প্রান্ত বৈদ্যুতিক ট্রান্সমিটার বিষ্ফোরণে নিহত হয়েছে।মাহমুদ প্রান্ত বিশ্ববিদ্যালয়ের মীর মর্শারফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন জাহাজ বাড়ির পাশের গলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল্লামা আশরাফ প্রান্ত মেহেরপুর পূবালী ব্যাংক ভবনের মালিক আশরাফুল ইসলাম বাচ্চুর ছেলে। জানা গেছে, প্রান্তসহ তারা তিন বন্ধু মেডিনোভা হাসপাতালের নিকট একটি বৈদ্যুতিক ট্রান্সমিটারে নিচে চায়ের দোকানে বসে চা পান করছিল। এসময় পাশের একটি নির্মিতব্য ভবনের ছাদ থেকে লোহার রড পড়ে ট্রান্সমিটারের উপর পড়লে সেটি বিষ্ফোরিত হয়ে তাদের শরিরে ছিটকে পড়লে তারা ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রান্ত;র অবস্থা আশংকাজনক থাকায় তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ