News Bangla 24 BD | পাঁচ লাখ টাকায় মারুতির নতুন গাড়ী
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

এই বছর মারুতি সুজুকির একগুচ্ছ নতুন গাড়ি আসতে চলেছে বাজারে। সেই তালিকায় রয়েছে নতুন কমপ্যাক্ট এসইউভি, মারুতি সুজুকি ইগনিস। এক্স শোরুম প্রাইস হবে ৩ লাখ থেকে পাঁচ লাখের মধ্যে।

শোনা যাচ্ছে, এই বছরের শেষের দিকে, মোটামুটিভাবে উৎসবের মৌসুমেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে মারুতি সুজুকি ইগনিস-এর। ভারতের বাজারে দেখা যাবে এ মডেলের গাড়ী। এক ঝলক দেখে নেওয়া যাক এই গাড়ির বিশেষ বৈশিষ্ট্যগুলো—

১) বিদেশের বাজারে ১.৩ লিটার ডিউরাজেট পেট্রল ইঞ্জিন থাকবে ইগনিসে। কিন্তু ভারতীয় বাজারে যে মডেলগুলি আসবে, সেখানে হয়তো থাকবে মারুতি সুইফ্‌টের মতো ১.২ লিটার কে-সিরিজ ইঞ্জিন। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই ইগনিসের জন্য বুস্টারজেট টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন তৈরি করবে মারুতি।

২) ইগনিসের ডিজেল ভার্সনে থাকবে ০.৮ লিটার টু-সিলিন্ডার ডিডিআইস ইউনিট।

৩) ইগনিসে থাকছে ৮৯.৭৫ ব্রেক হর্সপাওয়ার।

৪) ফোর হুইল ড্রাইভ সিস্টেম।

৫) সুজুকির ডুয়াল ক্যামেরা ব্রেকিং সিস্টেম।

৬) ২৪৩৫ মিলিমিটার হুইল বেস এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সে ১৮০ মিলিমিটার।

৭) থাকবে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ্‌স, এবিএস, ইবিডি, প্রোজেক্টর হেডলাইট্‌স।

৮) অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, টাচস্ক্রিন স্মার্টপ্লে সিস্টেম।

৯) এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি মাইলেজ, তবে মাহিন্দ্রা কেইউভির সঙ্গে প্রতিযোগিতা করতে সম্ভবত ১৫ কিমি প্রতি লিটার থেকে ২০ কিমি প্রতি লিটারের মধ্যেই থাকবে পেট্রল ভার্সনের মাইলেজ।

১০) সুজুকির স্মার্ট হাইব্রিড ভেহিক্‌ল সিস্টেমও থাকবে এই গাড়িতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ