News Bangla 24 BD | জাবিতে শিক্ষার্থী প্রান্ত নিহতের ঘটনায় মানববন্ধন ও শোক র‌্যালি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাবিতে শিক্ষার্থী প্রান্ত নিহতের ঘটনায় মানববন্ধন ও শোক র‌্যালি


জাবি প্রতিনিধি,  সাগর কর্মকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ বিন আশরাফের (প্রান্ত) নিহতের ঘটনায় মানববন্ধন ও শোক র‌্যালি করেছে জাবিস্থ মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি।

মানববন্ধনের শুরুতে নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ও চারুকলা বিভাগের সভাপতি এম এম ময়েজ উদ্দীন বলেন, ‘নির্মাণকারী প্রতিষ্ঠান শান্তা প্রপার্টিজ লিমিটেডকে অবশ্যই এ দুর্ঘটনার দায় নিতে হবে। প্রতিষ্ঠানটি কোনোভাবেই এ দায় এড়াতে পারে না। আমরা চাই অতিদ্রুত যথাযথ তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার হোক।’

জেলা সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক এ সময় বলেন, ‘অনেক সংবাদ মাধ্যম প্রান্তের মৃত্যুর কারণ হিসেবে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কথা বলা হলেও ডাক্তারদের বক্তব্য অনুযায়ী নির্মাণাধীন ভবন থেকে ছিটকে পড়া রডের আঘাতে নিহতের স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। আর এ কারণেই প্রান্তের মৃত্যু হয়েছে। সুতরাং নির্মাণকারী প্রতিষ্ঠানটিকে অবশ্যই এর দায় নিতে হবে।’

মানববন্ধন শেষে সকাল ১১টায় একটি শোক র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে মেডিনোভা হাসপাতালের পাশে রাতে প্রান্ত তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলা অবস্থায় পাশ্ববর্তী নির্মাণাধীন ভবন থেকে একটি লোহার পাত বৈদ্যুতিক খুঁটির ওপরে পড়ে। সেখান থেকে লোহার পাতটি এসে প্রান্তকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ