মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে উড়ল ইরানি ড্রোন
পারস্য উপসাগরে মোতায়েন একটি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের উপর দিয়ে গোয়েন্দা ড্রোন উড়িয়েছে ইরান। দেশের দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে যখন ইরানের নৌবাহিনী বার্ষিক মহড়া চালাচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ আজ (শুক্রবার) জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ওড়ার সময় এটির একটি ভিডিও ফুটেজ ধারণ করেছে ইরানি ড্রোন।
বার্তা সংস্থাটি বলেছে, একই সময়ে ওই মার্কিন যুদ্ধজাহাজের ছবি তোলা এবং এটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরানের গাদির শ্রেণির একটি সাবমেরিনও ওই জাহাজের কাছাকাছি চলে গিয়েছিল।
এ সময় যুদ্ধজাহাজটিতে অবস্থানরত মার্কিন সেনাদের বুঝতে না দিয়েই সাবমেরিন থেকে স্পষ্ট ছবি ও ভিডিও তোলা হয়েছে বলে ফার্স নিউজ জানিয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 