News Bangla 24 BD | সৌদি আরবে মসজিদে বোমা-গুলি : নিহত ৫ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সৌদি আরবে একটি মসজিদে বোমা হামলা ও গুলিতে নিহত হয়েছে কমপক্ষে পাঁচজন। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহছা অঞ্চলের শিয়াপ্রধান এলাকার মসজিদে শুক্রবার এই হামলা হয়।

আল-আহছার মহাসেন শহরের ইমাম রেজা মসজিদে এই হামলায় আহত হয়েছে ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে প্রথমে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে সেখানে বোমা বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছে, মসজিদের আঙিনায় বোমা বিস্ফোরণ হয়। পরে বন্দুকধারীকে ধরে ফেলে স্থানীয় যুবকরা। তাকে গণপিটুনি দেওয়া হয় তবে হামলাকারী বেঁচে আছে।

হামলায় আহতদের আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, সরকারি অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়, যে কারণে ব্যক্তিগত গাড়ি জোগাড় করে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

এদিকে বন্দুকধারী হামলাকারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তা ছাড়া কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

সৌদি আরবের পূর্বাঞ্চলে শিয়া সম্প্রদায়ের লোকদের বসবাস বেশি। এই অঞ্চলে প্রায় পাঁচ বছর আগে থেকে সৌদি রাজতন্ত্রের নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে শিয়ারা। সম্প্রতি ইরানের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্বের কারণে ওই অঞ্চলে শিয়া বিক্ষোভ আরো জোরদার হয়েছে।

এর আগে সৌদি আরবের কয়েকটি শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে। কয়েকটি হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

তথ্যসূত্র : প্রেস টিভি অনলাইন।

এ বিভাগের অন্যান্য সংবাদ