News Bangla 24 BD | জাবিতে নবম বারের মতো প্রজাপতি মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাবিতে নবম বারের মতো প্রজাপতি মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে


জাবি প্রতিনিধি,সাগর কর্মকার:
   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবম বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘প্রজাপতি মেলা-২০১৮। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।এ সময় তিনি বলেন, আমরা শাখামৃগ না,যে গাছে বাস করি। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রজাপতির গুরুত্ব বুঝতে হবে। এ ধরনের মেলার মাধ্যমে নতুন প্রজন্ম প্রজাপতির সম্পর্কে সচেতন হচ্ছে।
 পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা তুলে ধরা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রজাপতির ক্ষেত্রে বিশেষ আগ্রহ এবং সচেতনতা তৈরি জন্য সম্মাননা লাভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী।
দিনব্যাপী এ মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বির্তক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রজাপতি মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতি আমাদের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এ মেলার মাধ্যমে যাতে সবাই সচেতন হয় সেটাই আমাদের চাওয়া’।
এ বিভাগের অন্যান্য সংবাদ