টঙ্গীতে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন এসএসসি পরিক্ষা-২০১৯ উপলক্ষে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় হতে যে সব শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করবে তাদের পিতা-মাতা, পরিচালনা পর্ষদ, শিক্ষক ও সংশ্লিষ্ঠ শিক্ষার্থীদের নিয়ে প্রধান শিক্ষক শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা শনিবার বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী-সমাজ সেবক আলহাজ¦ মোঃ মতিউর রহমান বি. কম.। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মতিউর রমহান বি. কম. বলেন এসএসসি ফরম পূরণের পর শিক্ষার্থীদের পড়ালেখা তদারকির বিষয়টি অভিভাবকদের পালন করতে হবে। এসএসসি পরিক্ষার ফলাফলের বিষয়টি সম্পূর্ণ ভাবে সংশ্লিষ্ঠ অভিভাবকের উপর নির্ভর করে। প্রধান শিক্ষক তার সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের আচরণ, পিতা-মাতার অবাধ্য থাকা, যে কোনো সমস্যায় বিদ্যালয়ে যোগাযোগ করা, আপাতত: ফেসবুক-ইন্টারনেট সহ সব ধরণের প্রযুক্তির আশক্তি হতে বিরত থাকা, নিয়মিত ভাবে আজ হতেই মনোযোগ দিয়ে লেখাপড়া করা, বাইরে বন্ধুদের সাথে বাজে আড্ডা না দেয়া, বেশি বেশি লেখা ও বানান শুদ্ধ করার চেষ্টা করা সহ শিক্ষনীয় বিষয়ে পরামর্শ দেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন মোল্লা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিবা শাখার সহকরী প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন এ.এস.এম মামুনুর রশিদ, মোঃ শেখ মোজাম্মেল হক, মোঃ নুরুজ্জামান রানা, মাহফুজুল হক, মোঃ আব্দুস সাত্তার, জাকির হোসেন প্রমূখ শিক্ষক মন্ডলী।

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 