টঙ্গীর শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ে উর্ধ্বমুখি একাডেমিক ভবনের কাজ উদ্বোধন
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা নির্মাণ কাজের বরাদ্দ পাওয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপিকে সংবর্ধনা ও মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা, সুধী সমাবেশ সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল কবির আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব এটিএম মোস্তফা কামাল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কাজী ইলিয়াস আহমেদ, শিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাষ্টার, গাজীপুর মহানগর তাতীলীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আমান, মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক রজব আলী, চলনবিল পরিবহণের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ আনোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ জামির আলী খান, শাহ আলম ডালী রানা, আবু হানিফ মিলন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা বেগম, হাজী আব্দুল গফুর, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন, কাজী কামাল হোসেন, মনির হোসেন সাগর, কিরণ আহমেদ, আহসান উল্লাহ, আনোয়ার হোসেন, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, সুজন আহমেদ, আরিফুর রহমান পলাশ, কবির শাহ প্রমুখ।
উল্লেখ্য, এলাকার সন্ত্রাস, মাদক, ছিনতাইকারী, রাহাজানী দূর করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটান পুলিশ অগ্রণী ভ’মিকা পালন করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আলহাজ¦ জাহিদ আহসান রাসেলকে বিপুল ভোটের ব্যবদানে বিজয়ী করবে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে বলে এলাকাবাসী জানান।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 