News Bangla 24 BD | জাবিতে সাংবাদিক মারধর ও ছিনতাইয়ে ৫ শিক্ষার্থী বহিষ্কার
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাবিতে সাংবাদিক মারধর ও ছিনতাইয়ে ৫ শিক্ষার্থী বহিষ্কার


  জাবি প্রতিনিধি,সাগর কর্মকার:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পৃথক দুটি মারধর ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজীবন বহিষ্কৃত ৩ শিক্ষার্থী হলেন- লোক প্রশাসন বিভাগের ৪৭তম আবর্তনের ইয়া রাফিউ শিকদার, মো. মোস্তাফিজুর রহমান ও সোহেল রানা।  সোমবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড ও সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী মাহমুদুল হক সোহাগ ও এক ছাত্রীকে লাঞ্ছনা এবং গতকাল রবিবার (২৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের (জাবি) বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসা আইবিএ উইকেন্ড কোর্সের এক শিক্ষার্থী ও তার বান্ধবীকে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত বাকি ২ শিক্ষার্থীকে দুই বছর বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- বাংলা বিভাগের ৪৭ তম আবর্তনের মো. সজিব ও আসিফ আহমেদ।

বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, জরুরি ডিসিপ্লিনারি বোর্ড এবং পরে সিন্ডিকেটের জরুরি সভায় সাংবাদিক ও এক ছাত্রীকে লাঞ্ছনা ও গতকালের (রবিবার) ছিনতাইয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে আজীবন ও দুই শিক্ষার্থীকে দুই বছর বহিষ্কার করা হয়েছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেয়া হবে না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ