News Bangla 24 BD | টঙ্গীতে কৃষক লীগের সম্মেলন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

টঙ্গীতে কৃষক লীগের সম্মেলন


টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে গাজীপুর মহানগর কৃষক লীগ ৪৭নং ওয়ার্ড সম্মেলন রবিবার টঙ্গীর মরকুন এলাকায় গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশন ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুল কবির আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আব্দুল কাদের মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর মটর চালক লীগের সভাপতি, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ আনোয়ার হোসেন, গাজীপুর মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আমান, প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল গফুর, গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা বেগম, শিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুউজ্জামান মনির মাষ্টার, আওয়ামীলীগ নেতা ওবায়দুর রহমান চুন্নু, যুবলীগ নেতা মনির হোসেন সাগর, কৃষকলীগ নেতা মজিবুর রহমান, আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানা, মামুন মিয়া, আনিসুর রহমান, জামির হোসেন, আলম মিয়া, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ। সম্মেলনে আব্দুল মতিনকে সভাপতি ও আল মামুনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ